Saturday, 21 May 2016

দক্ষিণ চীন সাগর ও উওর-পূর্ব প্যাসেফিক সাগরে ভারতীয় নেভীর একটি নৌবহরকে শুভেচ্ছা সফরে পাঠালো ভারত।

দক্ষিণ চীন সাগর ও উওর-পূর্ব প্যাসেফিক সাগরে ভারতীয় নেভীর একটি নৌবহরকে শুভেচ্ছা সফরে পাঠালো ভারত। ভারতীয় নেভীর ইস্টার্ন ফিটের আইএনএস সতপুত্র ও আইএসএস সায়াদ্রী নামে দুটি গ্রাইডেড মিসাইল ফ্রিগেট ও আইএসএস শক্তি নামে একটি ফিট সাপ্লাই জাহাজ এবং একটি গ্রাইডেড মিসাইল করভেট কে প্রায় আড়াই মাসের লম্বা সফরে দক্ষিন চীন সাগরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এই শুভেচ্ছা সফরে এই যুদ্ধজাহাজ গুলো একে একে ভিয়েতনাম, ফিলিপিন্স,জাপান,দক্ষিন কোরিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন বন্দরে কিছুকাল অতিবাহিত করবে ও এই শুভেচ্ছা সফর শেষ করে এই নৌবহর টি সরাসরি ভারত-মার্কিন-জাপান মালাবার নেভাল এক্সেসাইজে অংশগ্রহণ করবে। এই শুভেচ্ছা সফরের ফলে দক্ষিন চীন সাগর সংলগ্ন দেশগুলোর সাথে ভারতের সামরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

No comments: