আজ আমরা ভারতীয় নৌবাহিনীর ৫ প্রধান এন্টি শিপ মিসাইল সম্পর্কে জানবো।
.
১- SS-N-2D Styx বা P-15 Termit
.
রাশিয়াতে নির্মিত এই এন্টি শিপ মিসাইল আদতে অনেক পুরান। ভারত, রাশিয়া, বাংলাদেশ সহ বহুদেশ এর ব্যবহার করে। ৪০০কেজি ওয়ারহেড নিয়ে এটি সর্বোচ্চ ৯০কিমি দূরে আঘাত হানতে পারে। গতী ম্যক ০.৯
.
উল্লেখ ১৯৭১এর ভারত-পাক তথা বাংলাদেশ মুক্তি যুদ্ধে অপেরেশন ট্রাইডেন্ট ও পাইথনে এই ক্ষেপনাস্ত্রের ব্যবহার করে পিএনএস শাহজাহান সহ বহু পাকিস্তানি জাহাজের সলিল সমাধি করা হয়েছিল। বর্তমানে কিছু রাজপুত ক্লাস ডেস্ট্রয়ারের সেকেন্ডারি AShM হিসেবে এগুলি ব্যবহার করে।
২- Kh-35 উড়ান-
আমেরিকার বিখ্যাত হারপুন মিসাইলের জবাব হিসাবে তৈরী রাশিয়ার kh-35। বর্তমানে রাশিয়া ছাড়া ভারতীয় নৌবাহিনী এর মালিক।
১৪৫কেজি ওজন নিয়ে ১৩০কিমি দূরে আঘাত হানতে সক্ষম । যদিও আপগ্রেড করে রেঞ্জ ৩০০কিমি করা হয়েছে।
দিল্লী ক্লাস ডেস্ট্রয়ার,কোরা ক্লাস করভেট ছাড়াও বিমান বাহিনীর MiG-29, MiG-29K, Su-30MKI, HAL Tejas ৳তাদের এন্টিশিপ রোলে এর ব্যবহার করে।
৩- Harpoon এন্টিশিপ মিসাইল-
আমেরিকার অন্যতম বিখ্যত এন্টিশিপ মিসাইলের নাম কমবেশি সবার জানা। আমেরিকার বহু জাহাজ ই ব্যবহার করে এটি। আজ অব্ধি ৭৫০০র বেশি এই মিসাইল তৈরি হয়েছে। ভারত এর AGM-84A air-launched ভার্সান ও
UGM-84A Submarine-launched ভার্সান ব্যবহার করে। ২২১কেজি বিষ্ফরক নিয়ে ১২৪কিমি পারি দিতে পারে। আমাদের নৌবাহিনীর জাগুয়ার বিমান, পি-৮আই এন্টি সাবমেরিন বিমান ও শিশুমার ক্লাস সাবমেরিন এগুলি ব্যবহার করে।
৪- 3M-54 Klub মিসাইল-
রাশিয়ার এই মিসাইল বর্তমানে সিরিয়াতে ব্যবহার হতে দেখেছি। এর পাল্লা ৫০-২৫০০কিমি অব্ধি ভার্সান অনুযায়ী বিভক্ত। আমরা এর 3M-54E ভার্সান ব্যবহার করি যার রেঞ্জ ২২০কিমি। এটি ৫০০কেজি সাধারন বা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম । এর এক অসাধারণ গুন আছে। এর গতীবেগ সাধারণত ম্যক ০,৯। কিন্তু টার্গেটের ১৫-২০কিমি দূরে পৌছেই এর গতী দ্রূত বেড়ে শব্দের গতীর ৩গুন হয়ে যায়। ফলে টার্গেট শিপের শর্ট রেঞ্জ স্যম তাকে আটকাতে পারে না। আমাদে কিলো ক্লাস সাবমেরিন ও তলোয়ার ক্লাস ফ্রিগেট এর ব্যবহার করে।
৫- BrahMos মিসাইল
এর সম্পর্কে আর কি বলবো। ভারত রাশিয়া র মিলিত উদ্যগে তৈরী এর কথা জানেনা এরকম খুব কম লোকই আছে। শব্দের ৩গুন গতীতে ২৯০কিমি পারি দেওয়া এই মিসাইল ৩০০কেজি বিষ্ফরক বহনে সক্ষম । এর প্রতিশোধক বর্তমানে বারাক-৮। পৃথিবীর এমন এক মিসাইল যার হোমিং সিকার এতই উন্নত যে শত্রুপক্ষ জিপিএস জ্যম করে দিলেও এটি নিজের লক্ষ অনায়েসে ভেদ করতে পারবে। এটির velocity এতই বেশি kinetic energy এর মাধ্যমে বিষ্ফরক ছড়াই একটা জাহাজকে বুলেটের মত এফড়-ওফড় করে দিতে পারে। রাজপুত ক্লাস ডেস্ট্রয়ার, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার , বিশাখাপত্তনাম ক্লাস ডেস্ট্রয়ার, শিবালিক ও তলোয়ার ক্লাস ফ্রিগেট ব্যবহার করে।

No comments:
Post a Comment