ফ্লেয়ার
বর্তমান সময়ে হিট সিকিং মিসাইল হতে রক্ষার পাওয়ার জন্য এই ফ্লেয়ার ব্যবহার করা হয়।ইনফ্রারেড গাইডেড বা হিট সিকিং মিসাইল টার্গেটকৃত বিমানের তাপ খুঁজতে থাকে।তাপ খুঁজে পাওয়া মাত্রই ওইদিকে মিসাইল যেতে থাকে।
তো এই ফ্লেয়ারগুলো বিমানের নিজস্ব তাপমাত্রা হতে ২০গুন বেশি তাপমাত্রার হয়।তখন মিসাইল একে টার্গেট ভেবে হামলা করে বসে।তবে ফ্লেয়ার ছেড়ে দিলেই কিন্তু বিমানের কাজ শেষ হয়ে যায় না।বিমানকে তার গতিপথ পরিবর্তন করতে হয় এবং ইঞ্জিনের পাওয়ার কমিয়ে দিতে হয়।
তবে আধূনিক মিসাইলগুলো আবার বিমানের ইনফ্রারেড সিগনেচারের আকার আর ফ্লেয়ারের সিগনেচারের আকারের পার্থক্য বুঝতে পারে।তখন সেই সব মিসাইল বিমানটিকে টার্গেট করতে পারে এবং হামলা করতে পারে।তবে এরও কাউন্টারমেজার বের হয়েছে।বর্তমান সময়ে ফ্লেয়ারকেও আপডেট করা হয়েছে।অর্থ্যা এদের ইনফ্রারেড সিগনেচার আর বিমানের ইনফ্রারেড সিগনেচার একই হয়।তখন আধূনিক মিসাইলগুলো আবার টার্গেটে হামলা করতে ব্যর্থ হয়।

No comments:
Post a Comment