Monday, 30 May 2016

আফগানিস্তান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

আফগানিস্তান সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷তবে সেখান থেকে তাঁর সফর শুরু হবে বলাই ভালো৷কারণ তারপর তিনি যাবেন কাতার, সুইৎজারল্যান্ড এবং একেবারে শেষে ফের আমেরিকা৷সময় হাতে থাকলে ফেরার পথে যাবেন আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোয়৷সব মিলিয়ে ‘গ্লোব ট্রটার’ প্রধানমন্ত্রী নমোর পঞ্চ দেশ সফর শুরু হবে ৪ জুন৷দেশে ফিরবেন ১০ তারিখে৷ আগামী ৪ জুন আফগানিস্তানে পা রাখবেন মোদী৷ সেখানে সালমা বাঁধ উদ্বোধন করবেন তিনি৷ এই বাঁধটি তৈরি করেছে ভারত৷ ৫ জুন সেখান থেকে কাতারের উদ্দেশে রওনা দেবেন নমো৷ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী৷ আর্থিক চুক্তির পাশাপাশি হাইড্রো কার্বন সেক্টর নিয়েও আলোচনা করবেন তিনি৷ কাতার থেকে তিনি উড়ে যাবেন সুইৎজারল্যান্ড৷সুইস কর্তৃপক্ষের সঙ্গে কালো টাকা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন মোদী৷ ভোটের আগে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিদেশের মাটি থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন তিনি৷ সুইৎজারল্যান্ড থেকে মোদী যাবেন আমেরিকা৷ ৭ এবং ৮ জুন সেখানে থাকবেন তিনি৷ ৮ তারিখ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন তিনি৷ এর আগে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিয়েছেন ডঃ মনমোহন সিং৷ সূত্র : Kolkata 24 * 7 ‪

No comments: