বাপেরও বাপ আছে
১৯৮৫ সালের ৩০ই সেপ্টেম্বর লেবাননের সোভিয়েত দূতাবাসের ৪ জনকে অপহরন করা হয়েছে।অপহরনকারীদের দাবি ছিল সিরিয়ান সরকারের উপর চাপ সৃষ্টি করা যাতে তারা লেবাননের শিয়া অধ্যূষিত এলাকার দিকে শেল নিক্ষেপ বন্ধ করে।সোভিয়েত তখন আলোচনা চালিয়ে যাচ্ছে। যাতে চার বন্দীকে মুক্ত করা যায়।
ছেড়ে তো দিলোই না বরং দুইদিন পর চারজনের একজনকে মেরে ফেলে মাথায় গুলি করে।সোভিয়েত তখন বুঝলো এভাবে সমাধান সম্ভব নয়।ডাক পড়লোর কেজিবির উপর।তারা আলোচনার দিকে না গিয়ে অপহরনকারী দলের এক শীর্ষস্থানীয় নেতার আত্নীয়কে অপহরন করে।এরপর কেজিবি এই ব্যক্তিকে হত্যা করে শরীরের বেশ কিছু অঙ্গ কেটে অপহরনকারী দলের নিকট পাঠিয়ে দেয়!!এমনকি কেজিবি জানিয়ে দেয় তারা ওই নেতার আরো আত্নীয়কে চিনে প্রয়োজনে যাদের শরীরের বিভিন্ন অংশ কেটে পাঠিয়ে দেওয়া হবে।এরপর খুব দ্রুত বাকি তিনজনকে ছেড়ে দেয় অপহরনকারীরা।আর কেজিবি যে কি জিনিস তাদের বুঝতে আর বাকি রইলো না।এরপর থেকে কোন অপহরনের ঘটনা ঘটলে কেজিবিকে ডাক দিতে ভুল করবেন না।কারন তারা এদের সাথে ভালভাবে ডিল করতে পারে।

No comments:
Post a Comment