Saturday, 4 June 2016

রাশিয়ার জন্য তৈরি মিস্ত্রাল যুদ্ধজাহাজ কিনে নিলো মিশর:


রাশিয়ার জন্য তৈরি মিস্ত্রাল যুদ্ধজাহাজ কিনে নিলো মিশর: একশ কোটি ডলার ব্যয়ে ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক মিস্ত্রাল যুদ্ধজাহাজ কিনলো মিশর। দুই দেশের মধ্যে সই হওয়া সামরিক চুক্তির আওতায় এই যুদ্ধজাহাজটি মিশরকে সরবরাহ করলো ফ্রান্স। চুক্তি অনুযায়ী ফ্রান্স মিশরকে আরও একটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ দেবে।অত্যাধুনিকমিস্ত্রাল যুদ্ধজাহাজ ১৬টি হেলিকপ্টার-গানশিপ, ৭০০ সেনা এবং ৫০টি ট্যাংক ও সাঁজোয়া যান বহন করতে সক্ষম।মিশরকে দেয়া এই যুদ্ধজাহাজ দুটো ফ্রান্স রাশিয়ার জন্য তৈরি করেছিলো। কিন্তু ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করলে ফ্রান্স যুদ্ধজাহাজ দুটি রাশিয়াকে সরবরাহ করতে অস্বীকার করে।মাত্রই হস্তান্তর হওয়া নতুন এই যুদ্ধজাহাজের নাম রাখা হয়েছে জামাল আব্দুল নাসের। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় সেইন্ট নাজাইর বন্দরে যুদ্ধজাহাজটি মিশরেরকাছে হস্তান্তর করা হয়। আগামি দুই সপ্তাহের মধ্যে যুদ্ধজাহাজটি মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছাবে বলে আশা করছেন মিশর কর্তৃপক্ষ।দ্বিতীয় যুদ্ধজাহাজটি আগামী সেপ্টেম্বর মাসে মিশরে পৌঁছাবে বলে জানান মিশরের প্রতিরক্ষামন্ত্রী সেদকি সোবহি। এই দুটি যুদ্ধজাহাজের কারণে মিশরীয়সামরিক বাহিনীর যুদ্ধক্ষমতা অনেক বেড়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

No comments: