Friday, 1 July 2016

পরিস্থিতি আসে হলিউডের মুভিকেও হার মানায়।

মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যা হলিউডের মুভিকেও হার মানায়।ঠিক এই রকম এক পরিস্থিতি হয়েছিল ২০০৭ সালে আফগানিস্থানে।ব্রিটিশ ৪ জন মেরিন সেনা দেখল তাদের এক সৈন্য তাদের সাথে নেই।সে হারানো সৈন্য একটি ভবনের কম্পাউন্ডে পড়ে রয়েছে।তাকে উদ্ধার করতে হবে।তখন তাদের নিকট কোন পরিবহন কপ্টার ছিল না। তারা বুদ্ধি করে একটি এ্যাপাচের দুই ডানায় উঠল এবং সেখান বসে সেই কম্পাউন্ডে গেল।তখন তালেবানদের সাথে প্রচুর গোলাবর্ষন হচ্ছিল।আরো দুইটি এ্যাপাচেও তাদের সাথে ছিল।মার্কিন এ ১০ এবং বি ১ ও যোগ দিল এয়ার সার্পোটের জন্য যাতে তালেবানদের শেষ করে ওই সৈন্যটিকে উদ্ধার করতে পারে।এমনকি ওই চার মেরিন সেনা এ্যাপাচের উপর বসে থাকা অবস্থাও তালেবানদের গুলি করছিল।অবশেষে ভবনটির কম্পাউন্ডে নামার পর ওই সৈন্যকে খুঁজে পায় এবং উদ্ধার করে হাসপাতালে পাঠায়।কিন্তু দুর্ভাগ্যবশত আগেই সৈন্যটি মারা যায়।তবে এই দুঃসাহসিক অপারেশনের জন্য সেই চার মেরিন সেনাকে সাহসিকতার পদক প্রদান করা হয়।

No comments: