Thursday, 2 June 2016

সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আমেরিকার F-86 Sabre জেট চুরির ইতিহাস (প্রথম খণ্ড)

সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আমেরিকার F-86 Sabre জেট চুরির ইতিহাস (প্রথম খণ্ড) . আমরা কমবেশি প্রায় সবাই আমেরিকা কর্তৃক সোভিয়েত ইউনিয়নের লিজেণ্ডারি ইন্টারসেপ্টর Mig-25 Foxbat চুরির ইতিহাস জানি। তবে একথা অনেকরই অজানা যে, রাশানরাও কিন্তু আমেরিকার বিখ্যাত F-86 Sabre চুরি করেছিল! . ঘটনার শুরু হয় কোরিয়ান যুদ্ধের সময়(১৯৫০-১৯৫৩) যেখানে আমেরিকা এবং তার মিত্ররা দক্ষিণ কোরিয়ার পক্ষ নেয় আর রাশিয়া এবং চীন উত্তর কোরিয়ার।এই সময় আমেরিকা তাদের অন্যান্য ফাইটারের সাথে তখনকার এডভান্সড F-86 Sabre ব্যবহার করেছিল আর উত্তর কোরিয়া ব্যবহার করে রাশান Mig-15। উভয় পক্ষই একে অন্যের যুদ্ধবিমানের প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী ছিল যে কারণে সোভিয়েতরা একটি স্যাবর চুরির সিদ্ধান্ত নেয়। . এখানে F-86 Sabre এবং Mig-15 সম্পর্কে একটু বলে নেয়া ভাল। আমেরিকা ১৯৪৯ সালে প্রথম F-86 Sabre জেট ব্যবহার শুরু করে। এই বিমানগুলোর Swipt-wing ডিজাইন সেই সময়ের কাউন্টারপার্ট Straight-wing ডিজাইনের বিমানের চেয়ে এদেরকে অনেক বেশি গতিশীল করে তোলে যে কারণে তারা দ্রুতই কোরিয়ান যুদ্ধে আমেরিকানদের এয়ার-টু-এয়ার ডগফাইটে প্রধান অস্ত্র এবং নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল। যদিও পুরনো মডেলের F-80 এবং F-84 ও ব্যবহৃত হচ্ছিল। . F-86 এবং Mig-15 উভয়েরই ডিজাইনের দিক দিয়ে মিল ছিল বিশেষ করে তাদের Swipt-wing কনসেপ্টের জন্য। কিন্তু প্রত্যেকেরই কিছু শক্ত জায়গা এবং দুর্বলতাও ছিল। . স্যাবর প্রায় 685mph বেগে ছুটতে পারত, সাথে ছিল দ্রুত টার্ন, রোল এবং ডাইভ দেয়ার ক্ষমতা। Mig-15 এর তুলনায় তাদের অ্যারোডায়নামিক ডিজাইনও ছিল বেশি স্থিতিশীল। সবশেষে, তারা AN/APG-30 রাডার গানসাইট দ্বারা সজ্জিত ছিল, যা কিনা পাইলটকে তাদের 12.7mm M3 ব্রাউনিং মেশিনগানকে দ্রুত লক্ষ্যস্থির করতে এবং গতির মধ্যে ভারসাম্য করতে সাহায্য করত। . Mig-15 গুলোর গতি ছিল স্যাবরের তুলনায় কিছুটা কম(670mph), তবে ক্লাইম্বিং রেট, এক্সেলারেশন রেট ছিল বেশি। এরা স্যাবরের চেয়ে আরও অধিক উচ্চতায় পৌঁছাতে সক্ষম ছিল এবং স্যাবের চেয়ে অনেক বেশি ম্যানুয়েভারেবল ছিল। তবে তাদের মেশিনগানের লক্ষ্যভেদ ক্ষমতা স্যাবরের চেয়ে অনেক কম হলেও তারা তা পুষিয়ে নিয়েছিল দুটি 23mm এবং একটি 37mm মেশিনগান দ্বারা। . ওভারলি, স্যাবর এবং Mig-15 ছিল প্রায় সমানে সমান। তাদের বেশিরভাগ ডগফাইটগুলো সংঘটিত হয়েছিল উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিম পাশে যেটাকে Mig Alley বলা হত। জায়গাটা উত্তর কোরিয়া আর চীনের অংশবিশেষ এবং ইয়ালু নদী ধরে পীত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। (ছবি দ্রষ্টব্য) যদিও মিগগুলো অফিশিয়ালি উত্তর কোরিয়ানদেরই ছিল তবে আসলে সোভিয়েত পাইলটরাই উত্তর কোরিয়ার হয়ে বেশিরভাগ ফ্লাই করছিল যাদের অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। দক্ষিণ কোরিয়ানদের হয়ে ফ্লাই করা অনেক আমেরিকানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট ছিল। . Mig-15 এর সাথে এরিয়াল সুপিরিয়রিটিতে শক্ত প্রতিযোগিতার মুখে পড়ে ইউ.এস গভর্ণমেন্ট 'Operation Moolah' শুরু করে। তারা জানত যে, চাইনিজ অথবা উত্তর কোরিয়ানদের পক্ষে মিগগুলো ডেভেলপ করা সম্ভব ছিল না। সুতরাং সোভিয়েতরাই এর পিছনে কাজ করছে। ওই সময় অনেক সোভিয়েত নাগরিক পশ্চিমে পালিয়ে যাওয়ায় আমেরিকানদের মনে আশা ছিল যে, হয়তো কিছু সোভিয়েত পাইলটও এদের মধ্যে থাকতে পারে। . এ কারণে তাদের সিক্রেট এজেন্ট সোভিয়েত ইউনিয়নে গুজব ছড়ানো শুরু করে যে, কোন পাইলট একটা মিগসহ পালিয়ে আসতে পারলে তাকে ১০০,০০০ ডলার এবং আমেরিকার নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে তাদের এই প্ল্যান বুমেরাং হবে!                                                                                                             সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আমেরিকার F-86 Sabre জেট চুরির ইতিহাস (দ্বিতীয় খণ্ড)
.
১৯৫১ সালের ৬ অক্টোবর আমেরিকার পাইলট লেফটেন্যান্ট Bill N. Garret এর দল সোভিয়েত 324th ফাইটার এয়ার ডিভিশনের সাথে ডগফাইটে মুখোমুখি হয়।যুদ্ধে Garret এর বিমান ক্ষতিগ্রস্থ হয় এবং তাকে নির্দেশ দেয়া হয় বেসে ফিরে আসার জন্য। যেহেতু কোন পক্ষই তাদের ফাইটার জেট শত্রুপক্ষের হাতে পড়তে দিতে চাইছিল না, সুতরাং Garret নির্দেশ মেনে তার Sabre ফাইটারটি নিয়ে ফিরে আসতে শুরু করেন এবং তার দলের লোকেরা যুদ্ধ চালিয়ে যায়।
.
ফিরে আসার পথে তিনি চারটি মিগ এর মুখোমুখি হন যাদের নেতৃত্বে ছিলেন সোভিয়েত পাইলট ক্যাপ্টেন Constantin Sheberstov. তার ভাষ্যমতে, Garret এর ফাইটারটি তাল-মাতালভাবে উড়ছিল এবং তা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল।
.
Sheberstov 3,300 ft উপরে উঠে যান এবং স্যাবর এর 975-1,150 ft এর মধ্যে গিয়ে ফায়ার ওপেন করেন। তিনি স্যাবরটিকে পিছন থেকে আঘাত করেন, ফলে এর J-47 ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয় এবং ejection seat এরও ক্ষতি হয়।
.
তার এই আক্রমণের জবাব দেয়ার সামর্থ্য তখন Garret এর ছিল না। তিনি বিভিন্ন রকম ম্যানুয়েভার দিয়ে ফাঁকি দেয়ার চেষ্টা করেন কিন্তু আল্টিমেটলি তার উচ্চতা কমতে থাকে। Sheberstov তাকে অনুসরণ করতে থাকেন। তিনি জানতেন যে, তার সোভিয়েত গভর্ণমেন্ট একটি Sabre জেট চাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে তিনিও ওই সময় একটি উভয়-সঙ্কট অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন!
.
ওই যুদ্ধের সময় সোভিয়েতদের পক্ষে জাতিসংঘের এলাকা মানে দক্ষিণ কোরিয়ায় ফ্লাই করা সম্ভব ছিল না। তারা শত্রু বিমানকে আক্রমণও করতে পারত না নিজেদের পরিচয় ফাঁস হওয়ার ভয়ে কারণ অফিসিয়ালি সোভিয়েত বা আমেরিকা কেউই এই যুদ্ধে জড়িত ছিল না। এজন্য সোভিয়েত পাইলটরা তখন উত্তর কোরিয়ান পাইলটের ইউনিফর্ম পড়ে ফ্লাই করত। আমেরিকানরাও এই একই নিয়ম মেনে চলছিল। এই নিয়ম এতটাই কঠের ছিল যে, একবার এক সোভিয়েত পাইলট তার বিমান নিয়ে সাগরে পতিত হলে তার সহকর্মী পাইলটরা ওই পাইলটসহ তার বিমানটিকে গুলি ও বোমাবর্ষণ করে ধ্বংস করে দেয় "পরিচয় ফাঁস" এড়ানোর জন্য।
.
সুতরাং Sheberstov কে অবশ্যই Sabre জেটটি কে নামিয়ে আনতে হবে আমেরিকানরা আসার আগেই কিন্তু তার পক্ষে আর গুলি চালানোও সম্ভব ছিল না Sabre টি ধ্বংস হয়ে যাবার ভয়ে। তিনি Sabre টিকে ফলো করতে থাকেন এই আশায় যে, পতনশীল আঘাতপ্রাপ্ত Sabre টি হয়তো নিজে নিজে খুব বেশি ড্যামেজ ছাড়াই ক্র্যাশ ল্যাণ্ড করবে।
.
Sabre টি পীত সাগরের উপকূলে আঘাত প্রাপ্ত হয়েছিল এবং Garret তার সর্বোচ্চ চেষ্টা করছিলেন ফাইটারটিকে তাদের নিজেদের এলাকা পর্যন্ত নিয়ে যেতে। তিনি নিজেও জানতেন যে, সোভিয়েতরা তার বিমানটি চাচ্ছে। সুতরাং শত্রুর হাতে বিমান পড়া থেকে বাঁচাতে তিনিও বিমানটিকে সাগরের উপর ক্র্যাশ ল্যাণ্ড করাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।
.
Garret উপকূল পর্যন্ত পৌঁছতে পারলেও সাগর পর্যন্ত পৌঁছতে পারেন নি। তিনি উপকূলেই ক্র্যাশ করেন এবং একজন রেসকিউ পাইলট তাকে প্লেন থেকে বের করে নিয়ে আসেন। তবে প্লেনটির কোন ব্যবস্থা করার আগেই উত্তর কোরিয়ানরা তাদের খোঁজ পেয়ে যায় এবং গুলি করতে শুরু করে। উপায়ন্তর না দেখে তারা বিমানটি রেখেই পালিয়ে আসেন।
.
এদিকে পতিত Sabre টির দখল নিয়ে মিগ এবং অন্য Sabre জেটগুলোর মধ্যে আরেক দফা ডগফাইট শুরু হয়। এর মধ্যে সাগরে জোয়ার এসে পড়ায় চাইনীজ এবং উত্তর কোরিয়ানরাও যোগ দেয় Sabre গুলোকে হঠিয়ে দেয়ার জন্য, পতিত Sabre টি জোয়ারের পানিতে তলিয়ে যাবার আগেই। কিন্তু আমেরিকান ফাইটার এবং ইউ.এস নেভির শিপগুলো তাদের সর্বোচ্চ শক্তিতে বাঁধা দিতে থাকে।
যুদ্ধে সাতটা মিগ হারানোর বিনিময়ে সোভিয়েতরা তাদের পুরষ্কার Sabre জেটটি জিততে সক্ষম হয়। তারা এর অংশগুলো ট্রাকে করে সোভিয়েত ইউনিয়নে নিয়ে যেতে থাকে। ট্রাকগুলো রাতে চালাতে হতো কারণ আমেরিকানরা তাদের চীন পর্যন্ত অনুসরণ করছিল। আমেরিকানরা সবার সামনের ট্রাকটিকে আক্রমণ করে কিন্তু সেটি পালিয়ে যেত সক্ষম হয়। অবশেষে সোভিয়েত ও চাইনীজ পাইলটদের এয়ার সাপোর্টে ট্রাকগুলো সোভিয়েত ইউনিয়নে পৌঁছে। এর কয়দিন পর, ২৪ অক্টোবর সোভিয়েতরা আরও একটি Sabre ধরতে সক্ষম হয়। (ছবিতে উপরে)
.
এই ঘটনার পর আমেরিকানরাও একটি মিগ হাতে পাবার জন্য মরিয়া হয়ে ওঠে এবং Operation moolah উত্তর কোরিয়া এবং চীনেও শুরু করে। তারা তাদের অফারগুলো রেডিও এবং লিফলেটের মাধ্যমে ছড়িয়ে দিতে থাকে। মজার ব্যাপার হচ্ছে, তাদের এই অপারেশন কিন্তু সফলও হয়েছিল! ১৯৫২ সালের ২১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার একজন সিনিয়র লেফটেন্যান্ট No Kum Sok (ছবিতে নিচে) তার Mig-15 নিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যান।

No comments: