Saturday, 11 June 2016

এবার বিদেশের বাজারে বিক্রি হবে ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র

এবার বিদেশের বাজারে বিক্রি হবে ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র নয়াদিল্লি: পরমাণু শক্তিধর দেশ হিসেবে ভারতের স্বীকৃতি আদায়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর সেই মরিয়া উদ্যোগের মুহূর্তেই এবার ক্ষেপণাস্ত্র বিক্রির তোড়জোড় শুরু করে দিল ভারত৷ ভিয়েতনামকে বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বিক্রি প্রক্রিয়াও শুরু করল নয়াদিল্লি৷ পিআইবি সূত্রে খবর, ভিয়েতনামকে সামরিক অস্ত্র বিক্রির বিষয়ে ইতোমধ্যেই সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে একপ্রস্ত কথা সেরে ফেলেছে রেখেছে প্রতিরক্ষামন্ত্রক৷ জানা গিয়েছে, ২০১১ সালে ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়ে আবেদন করেছিল ভিয়েতনাম। কিন্তু, তখন ক্ষেপণাস্ত্র বিক্রির ঝুঁকি নিতে পারেনি তৎকালীন কেন্দ্র সরকার৷ পরে, চলতি বছরে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ বিক্রির বিষয়ে ভিয়েতনামকে সবুজ সিগনাল দেওয়া হয়৷ সব ঠিকঠাক থাকলে জুলাই-আগস্টের মাঝামাঝি বিক্রির প্রক্রিয়া শেষ হবে বলে জানা গিয়েছে৷

No comments: